গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত তিন আরোহী
- আপডেট সময় : ০৭:৫৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন আরোহীর সবাই নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ‘কাঠিমেরিনি’র প্রতিবেদন অনুযায়ী, বেল মডেলের ওই হেলিকপ্টারটি দ্বীপের কাছাকাছি একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল হেলিকপ্টারটির। তবে উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি সাগরের পানিতে আছড়ে পড়ে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে একটি নতুন তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে হেলিকপ্টারটির পাইলটকে মাত্র দুই মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



























