ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিচ্ছে ইরান সাগর উত্তাল: সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র গ্যাস সংকটের আশঙ্কা রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের প্রয়োগ: সাংবিধানিক অস্পষ্টতা ও আইনি বিতর্ক নেদারল্যান্ডস দলের নতুন কোচ জাভি, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি মহেশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার ৬০ লাখ সদস্যের তথ্যভাণ্ডার ও এআই প্রযুক্তিতে আনসার-ভিডিপি কাবা দেখার আকাঙ্ক্ষা পূরণ করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পাকিস্তানি হাজি রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক রাজধানীর তিন এলাকা থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার ঘাড় থেকে হাতব্যথা: কারণ, লক্ষণ ও প্রতিকারের কার্যকর উপায়

নরসিংদীতে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
  • আপডেট সময় : ০৬:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

নরসিংদীতে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদীর বেলাবতে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের কোদালের কোপে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকার(৬২) নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১.৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত প্রদীপ চন্দ্র সরকার বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামের মৃত নিতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, নিহত প্রদীপ চন্দ্র সরকারের সঙ্গে তার আপন বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের জমি সংক্রান্ত বিরোধের চলে আসছিল। জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দু’জনের কথা কাটাকাটির এক পর্যায়ে কৃষ্ণ চন্দ্র সরকার কোদাল দিয়ে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকারের মাথায় কোপ দেয়। কোদালের কোপে প্রদীপ চন্দ্র মাটিতে পড়ে যায়। এসময় পরিবারের অন্যান্য লোকজন আহত প্রদীপ চন্দ্রকে চিকিৎসার জন্য প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১.৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

নিহতের পুত্রবধূ রত্না রাণী সরকার জানান, কোদাল দিয়ে আমার শ্বশুরের মাথায় পাঁচটি কোপ দেওয়া হয়েছে।

বেলাব থানার ওসি মীর মহবুবুর রহমান জানান, এ ঘটনায় নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত

আপডেট সময় : ০৬:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫