ঢাকা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে স্থানীয় নির্বাচন ঘিরে তৎপর বিএনপি, দৌড়ঝাঁপে একাধিক প্রার্থী শিল্পকলায় গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চারজন শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপির তিন শীর্ষ নেতা ভুল হিসাব-নিকাশে ইয়েমেনের যুদ্ধে নতুন করে জড়িয়ে পড়লো সৌদি আরব যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষা ফাঁস: তদন্তে অগ্রাধিকার পাচ্ছে দুটি বিষয় এক বছরেও গাজায় শান্তি ফেরাতে ব্যর্থ ট্রাম্পের শান্তি বোর্ড রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ১২ অক্টোবর পর্যন্ত, স্থগিত বাংলাদেশের ৯ ফ্লাইট দেশের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ার আহ্বান রাষ্ট্রপতির ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ করায় পাঁচ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছ আগামরা রোগে আক্রান্ত

নেদারল্যান্ডস দলের নতুন কোচ জাভি, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্প্যানিশ ফুটবল কিংবদন্তি জাভি হার্নান্দেজকে নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বুধবার ডাচ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ৪৬ বছর বয়সী এই স্প্যানিশ কোচ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নেদারল্যান্ডস দলের দায়িত্ব পালন করবেন। এটি জাভির কোচিং ক্যারিয়ারে কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রথম ঘটনা। এর আগে বার্সেলোনায় তিন মৌসুম প্রধান কোচের দায়িত্ব পালন শেষে ২০২৪ সালে ক্লাবটি ছাড়েন তিনি এবং এরপর থেকে কোচিংয়ের বাইরে ছিলেন।

জাভি এই পদে রোনাল্ড কোম্যানের স্থলাভিষিক্ত হচ্ছেন। কোম্যান ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত এবং পরবর্তীতে ২০২৩ সালে দ্বিতীয়বারের মতো নেদারল্যান্ডস দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার অধীনে দলটি ইউরো ২০২৪-এর সেমিফাইনালে খেলেছে। তবে এবারের বিশ্বকাপে রাউন্ড অফ ৩২-এর লড়াইয়ে পেনাল্টি শুটআউটে মরক্কোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর তিনি কোচের পদ থেকে সরে দাঁড়ান।

জাভির এই নিয়োগের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর নেদারল্যান্ডস জাতীয় দলে আবারও বিদেশি কোচ দেখা যাচ্ছে। ১৯৭৮ বিশ্বকাপে অস্ট্রিয়ার আর্নস্ট হ্যাপেল দলের দায়িত্ব পালনের পর জাভিই হতে যাচ্ছেন নেদারল্যান্ডসের প্রথম বিদেশি কোচ। নতুন এই দায়িত্বে জাভির প্রথম পরীক্ষা হবে নেশনস লিগে। আগামী ২৪ সেপ্টেম্বর জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে নেদারল্যান্ডসের ডাগআউটে তার অভিষেক হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

নেদারল্যান্ডস দলের নতুন কোচ জাভি, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি

আপডেট সময় : ০১:০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬