ঢাকা ১২:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

গভীর রাতে সুড়ঙ্গ খুঁড়ে লালমনিরহাটে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ১২:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে

গভীর রাতে সুড়ঙ্গ খুঁড়ে লালমনিরহাটে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর: (২৭ জানুয়ারি) সোমবার রাত দেড়টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা টের পেলে পালিয়ে যায় তারা।

রাত দেড়টার দিকে ব্যাংকের পিয়ন সন্দেহজনক শব্দ পেয়ে বিষয়টি বুঝতে পারেন এবং চিৎকার করেন। তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ব্যাংকের পেছনের দেয়ালে একটি সুড়ঙ্গ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে রাখে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ব্যাংকে থাকা অর্থ লুট হয়েছে কি না, সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনা তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গভীর রাতে সুড়ঙ্গ খুঁড়ে লালমনিরহাটে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

আপডেট সময় : ১২:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫