ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসেট প্রকল্পে হরিলুট, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে অংশ নিল ২৫ হাজার শিক্ষার্থী দুই ধাপে বাস্তবায়ন হবে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো মিল্কিওয়ের বাইরে প্রথমবার নক্ষত্রধারার সন্ধান, মিলবে ডার্ক ম্যাটারের সূত্র চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলায় ২ শিক্ষার্থী নিহত ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্য করে পদ হারালেন রুশ অর্থনীতিবিদ ক্লেপাচ বাদ পড়া এলাকায় ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত রমজানে বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম তৎপরতা ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারালেন মা

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
  • আপডেট সময় : ০৬:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারালেন মা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন শামসুন্নাহার নামের এক মা

রবিবার(৪ মে)সকালে উপজেলার বৈলাব গ্রামের নিজ ঘর হতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার (০৩ মে) দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে জাবের হোসেন (২৮) কে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার নারী শামসুন্নাহার (৭০) উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নূরুল হক মাষ্টারের ২য় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মৃত নূরুল হক মাষ্টারের ২য় স্ত্রীর ছোট ছেলে জাবের হোসেন একজন মাদকসেবী,তার বড় ভাই প্রবাসী। বাড়ীতে মা ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। শনিবার দিবাগত রাতের কোন একসময় জাবের হোসেন মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে রবিবার সকাল ৯ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভিতরে তার মাকে দরজার হাতলে আটকাইয়া হত্যা করে।হত্যার পর সারারাত একই রুমে অবস্থান করছিলেন জাবের। মৃত মায়ের একটি হাত ভাঙ্গাসহ মাথায় জখমের চিহ্ন পেয়েছে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারালেন মা

আপডেট সময় : ০৬:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫