ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি, সুদের হার ও নির্বাচনের আগে রাজনৈতিক চাপ মেয়ে হত্যার বিচার চেয়ে দিল্লি পুলিশি বাধার মুখে অঙ্কিতার বাবা-মা লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার রাজস্ব ঘাটতিতে ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ছে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, ১৯ বছর বয়সি তরুণ গ্রেপ্তার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা করলেন সাবেক গোয়েন্দা প্রধান রোনেন বার হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে বাণিজ্যিক নৌপথে হামলার তীব্রতা রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী

রংপুরে নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা কারাগারে

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৭:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৩২২ বার পড়া হয়েছে

রংপুরে নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা কারাগারে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর:
রংপুরের গঙ্গাচড়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত। অভিযুক্ত ওই ব্যক্তি সম্পর্কে শিশুটির দাদা হন।

আজ (২০ মার্চ) বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার শিশুটির মা তাকে বাড়িতে রেখে পাশের এলাকায় কাজের জন্য যায়। শিশুটিকে একা পেয়ে আনোয়ার হোসেন তার রুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির বড় বোন বাসায় গিয়ে দেখেন ছোট বোন ও আনোয়ার বিবস্ত্র অবস্থায় আছে। এই অবস্থা দেখেই চিৎকার দিয়ে মূর্ছা যান তিনি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে।

ভুক্তভোগী শিশুটির মা জানান, বাড়িতে এসে মেয়ের মুখে শোনার পর আনোয়ারকে বিষয়টি বললে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন। তিনি দাদা হয়ে নাতনির সম্মান নষ্ট করছেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই অভিযুক্ত আনোয়ারকে আটক করা হয় এবং আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা কারাগারে

আপডেট সময় : ০৭:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫