ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপের সেমিফাইনালিস্ট চার দলের অনন্য নজির ও ফ্রান্সের আধিপত্য দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু দেশের ৭ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৫১ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী অমিত চট্টগ্রাম বাদে এইচএসসি পরীক্ষা চলবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভিয়েতনামে নৌকাডুবি: ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিকের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় পাকিস্তানের শোক নাগরিকত্ব না বদলেই তিন দেশের হয়ে বিশ্বকাপ খেলা সেই তারকা

শাজাহানপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করা সেই খালু গ্রেপ্তার

রুবেল হাসান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে

শাজাহানপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করা সেই খালু গ্রেপ্তার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রুবেল হাসান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলা আলোচিত প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সেই খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শাকপালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ হাসান আলী। তিনি বগুড়া বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের পূর্ব পাটিতাপাড়া এলাকার হাকিমুদ্দিনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

এর আগে, শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে প্রতিবন্ধীকে নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে খালু হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার প্রতিবন্ধী নারীর মা শাজাহানপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই প্রতিবন্ধী নারী তার খালা-খালুর সাথে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঘুমন্ত প্রতিবন্ধী নারীর বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় খালু হাসান । এ সময় চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং চাকু ধরে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরদিন বুধবার সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই প্রতিবন্ধী নারী। পরে বৃহস্পতিবার সকালে ওই প্রতিবন্ধী নারীর পরিবার থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, রাতেই অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় অভিযুক্ত খালুকে শাকপালায় তার বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাজাহানপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করা সেই খালু গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫