ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ পরশুরামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন দাউদকান্দিতে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৯ বিজিবির অভিযানে ২ লাখ ৪৬ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ উদ্ধার ন্যাশনাল হাট ফাউন্ডেশন এফিলিয়েটেড বডি সমুহের মত বিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

জাগো বাহে, তিস্তা বাঁচাই ‘দিল্লি না তিস্তা, তিস্তা তিস্তা: তিস্তার পানির দাবিতে গণপদযাত্রায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে

জাগো বাহে, তিস্তা বাঁচাই ‘দিল্লি না তিস্তা, তিস্তা তিস্তা: তিস্তার পানির দাবিতে গণপদযাত্রায় মানুষের ঢল

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর

আজ (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিস্তা সেতুর লালমনিরহাট পয়েন্ট থেকে কাউনিয়া অভিমুখে তিস্তাপানির ন্যায্য হিস্‌সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা করেছেন তিস্তাপাড়ের মানুষ। দাবি আদায়ের এ পদযাত্রায় অংশ নেন কয়েক হাজার মানুষ।

জাগো বাহে, তিস্তা বাঁচাই’, ‘দিল্লি না তিস্তা, তিস্তা তিস্তা’ স্লোগানে শুরু হওয়া পদযাত্রায় নামে মানুষের ঢল। এতে নেতৃত্ব দেন তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, এ জনপদের মানুষের প্রাণের দাবির এ আন্দোলনে দলমত নির্বিশেষে মানুষ যোগ দিয়েছে। আকাঙ্ক্ষার এ দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জানান তিনি।

এ সময় আন্দোলনকারীরা বলেন, তিস্তায় পানি না থাকায় কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। শুষ্ক মৌসুমে পানির অভাবে নদীপাড়ের মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে। অন্যদিকে বর্ষা মৌসুমে উজানের ঢলে ঘরবাড়ি ফসল জমিয়ে ক্ষেত সব ভেসে নিয়ে যায়।

এই সময় আন্দোলনকারীরা বলেন, তিস্তায় পানি না থাকায় কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। শুষ্ক মৌসুমে পানির অভাবে নদীপাড়ের মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে। অন্যদিকে বর্ষা মৌসুমে উজানের ঢলে ঘরবাড়ি ফসল জমিয়ে ক্ষেত সব ভেসে নিয়ে যায়।

উল্লেখ্য, গতকাল সোমবার থেকে তিস্তা অববাহিকার ১১৫ কিলোমিটারজুড়ে ‘তিস্তাপানির হিস্‌সা ও মহাপরিকল্পনা’ বাস্তবায়নের দাবিতে লাগাতার ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছে এ জনপদের মানুষ। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচি শুরুর দিন বিভিন্ন পয়েন্টে অংশ নেন দলের শীর্ষ নেতারা। সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাগো বাহে, তিস্তা বাঁচাই ‘দিল্লি না তিস্তা, তিস্তা তিস্তা: তিস্তার পানির দাবিতে গণপদযাত্রায় মানুষের ঢল

আপডেট সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫