ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষি ও কৃষককে গুরুত্ব দিয়ে দেশ গড়ার আহ্বান কৃষিমন্ত্রীর ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, পরে কারাদণ্ড চিংড়ি রপ্তানি বাড়াতে ৬০০ চাষিকে নিয়ে বিশেষ উদ্যোগ তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

বোরহানউদ্দিনে সবজি চাষ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসতবাড়ির আঙিনায় সবজি চাষ, ভ্যালু চেইন ও বাজার সংযোগ বিষয়ক এক দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালাটি সম্পন্ন হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা 'আলোর দিশারী সংস্থা' (এ.ডি.এস)-এর আয়োজনে এই কর্মশালায় সার্বিক সহযোগিতা প্রদান করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

বোরহানউদ্দিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মমিনুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন। কর্মশালায় বক্তারা জানান, বসতবাড়ির আঙিনা ও আশপাশের অব্যবহৃত জমিতে পরিকল্পিতভাবে সবজি চাষ করলে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব।

প্রশিক্ষণে সবজি উৎপাদনের সঠিক পদ্ধতি, পণ্যের গুণগত মান বজায় রাখা এবং বাজারজাতকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আরও বলেন, উৎপাদিত সবজির সঙ্গে বাজারের কার্যকর সংযোগ তৈরি করতে পারলে চাষিরা পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবেন। এ ক্ষেত্রে ভ্যালু চেইন বা মূল্য সংযোজন প্রক্রিয়া সম্পর্কে ধারণা অর্জন এবং পরিকল্পিত বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কর্মশালায় বোরহানউদ্দিনের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নাসির খান, আলোর দিশারী সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহিন এবং সংস্থাটির উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ভিডব্লিউবি কর্মসূচি) মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণার্থী ও উপকারভোগীরা এতে অংশগ্রহণ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বোরহানউদ্দিনে সবজি চাষ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ০৭:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬