ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে মাদক মামলায় দুই জনের ১০ বছরের কারাদণ্ড কালকিনিতে পোষা কুকুরকে পিটিয়ে হত্যা, পুকুরে মিলল মরদেহ জ্বালানি সংকট নিরসনে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন একাদশ শ্রেণিতে ভর্তিযুদ্ধ: মানসম্মত শিক্ষা নিশ্চিতের তাগিদ প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দক্ষ জনবল গড়ার আহ্বান বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট ত্রিশালে ইজারাদারের কর্মীকে লাঠি দিয়ে মারধর করলেন ইউএনও ঝিনাইদহে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ৩২ কেজি ব্যাগ জব্দ ঝিনাইদহে মাছ বিক্রি করে ফেরার পথে আলমসাধু উল্টে প্রাণ গেল যুবকের

ধর্মীয় সম্প্রীতি: প্রশংসায় ভাসছে বাংলাদেশ; বিজেপি নেতা

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ১২:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। টুইট বার্তায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও এমপি দিলীপ ঘোষ বাংলাদেশের প্রশংসা করেছেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশে নির্বিঘ্নে রামনবমীর শোভাযাত্রা হলেও, পশ্চিমবঙ্গে তা হয়নি।

সম্প্রতি পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের রামনবমী উৎসবকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের তুলনা করেন।

গত ৩০ মার্চ পশ্চিমবঙ্গের হাওড়া ও হুগলী জেলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দুদের রামনবমীর মিছিলকে কেন্দ্র করে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়। বেশ কয়েক জায়গায় হিন্দু ও মুসলিমদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। সেই অশান্তি ও উত্তেজনার রেশ এখনও জ্বলছে। সেদিনের পর থেকেই রাজ্যের রাজনীতি ওই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতৃত্ব পরস্পরকে দোষারোপ করছেন প্রকাশ্যেই।

এই পটভূমিতেই গত ৩১ মার্চ বাংলাদেশে হিন্দুদের রামনবমী শোভাযাত্রার বেশ কয়েকটি ছবি টুইট করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বাংলাদেশে রামনবমীতে হিন্দুদের ধর্মীয় শোভাযাত্রা।’

দিলীপ ঘোষ আরও লেখেন, ‘আশ্চর্যজনকভাবে সেখানে (বাংলাদেশে) হিন্দুদের ওপর কেউ হামলা চালায়নি। আর এখান থেকেই পরিষ্কার যে, পশ্চিমবঙ্গের হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের চেয়ে অনেক বেশি বিপদে। আর এর জন্য কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী।’

দিলীপ ঘোষের ওই টুইট পশ্চিমবঙ্গের রাজ্যের রাজনৈতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধর্মীয় সম্প্রীতি: প্রশংসায় ভাসছে বাংলাদেশ; বিজেপি নেতা

আপডেট সময় : ১২:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩