ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টালিউডে দেবের চেয়ে পিছিয়ে জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিং সঠিক পরিকল্পনা না থাকলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হবে: বিদ্যুৎমন্ত্রী রাজধানীতে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে দুটি পৃথক প্রদর্শনী যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বললেন নেতানিয়াহু মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত জামায়াত সমাজ নষ্ট করছে, মন্তব্য মাদারীপুর-৩ আসনের এমপির নেত্রকোনায় কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষে আহত ১২০, এলাকায় উত্তেজনা আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলা-লুটপাট, নারীসহ আহত ৫ ইউএসএস আব্রাহাম লিংকনে ৭ সেনার মৃত্যুর দাবি ভুয়া: সেন্টকম তারেক রহমানের ভারত সফর: চূড়ান্ত সিদ্ধান্তের আগে ঢাকার বিশেষ প্রত্যাশা

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মোঃ কবির হোসেন, জামালপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ৩৭৫ বার পড়া হয়েছে

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ কবির হোসেন, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুর জেলার ইসলামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার খায়রুল বাসার রাজিবের বিরুদ্ধে ডিলার শর্তভঙ্গসহ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পাথর্শী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ভুক্তভোগী অনেক নতুন ও পুরাতন কার্ডধারীর অভিযোগ, তাদের গত ডিসেম্বর মাসের চাল দেয়া হয়নি। বর্তমানে চলতি সপ্তাহে গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) মার্চ মাসের চাল নিতে গেলে ডিলার খায়রুল বাসার রাজিব এক মাসের চাল দিয়ে সুভিধাভোগীর কার্ডে দুই মাসের ঘরে বিতরণ সই-স্বাক্ষর করে। এ ব্যাপারে ভুক্তভোগী উপকারভোগী ক্রেতারা প্রতিবাদ করলে ডিলার রাজিব জানান, আগের মাসের চাল চেয়ারম্যান মেম্বাররা মেরে খেয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী কার্ডধারী স্থানীয় পাথর্শী ইউনিয়ন পরিষদের ৪. ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্য নাছিমা আক্তার উপরোক্ত অভিযোগের ব্যাপারে জানান, ডিলার সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি করে পরিষদের সদস্যদের দোষ দিচ্ছে কেন? এটা ঠিক নয়। কারণ ওই চালের সঙ্গে পরিষদের কোনো সম্পৃক্ততা নেই। অভিযুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার খায়রুল বাসার রাজিবের সঙ্গে এ ব্যাপারে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফ আলী খান জানান, তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০৮:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩