ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিচ্ছেদের পর প্রকৃতির সান্নিধ্যে শেহতাজ, ভাইরাল নতুন ছবি বগুড়ায় সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে সাশ্রয়ের মুখ দেখছেন কৃষকরা কক্সবাজারে ৬ শতাধিক হোটেল-মোটেলের মধ্যে অনুমোদন আছে মাত্র ৫০টির আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস কর্মকর্তা আবাসন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইউরোপজুড়ে তীব্র ক্ষোভ, ছড়াচ্ছে বিক্ষোভ দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপি চক্রান্ত করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১ লালমোহনে মা ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ, বিতরণে এতিমখানা মুম্বাইয়ে ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি

চট্টগ্রামের পটিয়া থেকে ৪ জঙ্গিকে গ্রেফতার করেছে র‍্যাব

পটিয়া উপজেলা প্রতিনিধি, চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৬:১৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৩২০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়া থেকে ৪ জঙ্গিকে গ্রেফতার করেছে র‍্যাব

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’-এর চার জঙ্গিকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৭। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেফতার করে র‍্যাব। বুধবার (১ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও বদ্দারহাট ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‍্যাব এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গ্রেফতারকৃত চার জঙ্গি হলেন-পটুয়াখালীর বাসিন্দা হোসাইন আহমেদ, কুমিল্লার বাসিন্দা নিহাল আবদুল্লাহ ও আল আমিন এবং খুলনার বাসিন্দা আল আমিন ওরফে পার্থ কুমার দাস। খন্দকার আল মঈন জানান, জঙ্গি সংগঠনটির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের নামে পার্বত্য চট্টগ্রামের গহীনে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নেয় গ্রেফতার হওয়া চার জঙ্গি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটিয়ার বাইপাস সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গহীন পাহাড়ে তারা অস্ত্র পরিচালনা এবং বোমা তৈরিতে পারদর্শী হয়ে ওঠে। বিভিন্ন স্থাপনার ওপর হামলা করার পরিকল্পনা ছিল গ্রেফতার হওয়া জঙ্গিদের। তাদের নতুন আমিরকে গ্রেফতার করা হলে আরও তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের পটিয়া থেকে ৪ জঙ্গিকে গ্রেফতার করেছে র‍্যাব

আপডেট সময় : ০৬:১৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩