ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

কুমিল্লায় বাস এর সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় দাঁড়িয়ে থাকা ১টি যাত্রীবাহী বাসের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় ২ যুবক নিহত হয়েছেন।

৬ জুন শনিবার সকাল ৮টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে, তাৎক্ষণিক ভাবে নিহত ওই ২ যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে দ্রুত গতিতে চলা ১টি মোটরসাইকেল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মদিনা পরিবহন এর ১টি বাসের পিছনে সজোরে ধাক্কা দেয়, এতে মোটরসাইকেলে থাকা ২ আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

একই সঙ্গে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে, তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, মরদেহ ২টি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় বাস এর সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২

আপডেট সময় : ০১:৫৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬