ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড শতাধিক দোকান পুড়ে ছাই পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু ভোলায় তরুনীকে গণধর্ষনের অভিযোগে আটক-৩ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ আরপিএমপির অভিযানে ২৪ ঘন্টায় (২৪) জন গ্রেফতার, মাদক ও জুয়ার সরঞ্জাম উদ্ধার বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেফতার রূপগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ লাইনে আতঙ্কে হাজারো মানুষ ফ্ল্যাশিংয়ে দগ্ধ দোকানদার, শতাধিক দুর্ঘটনার অভিযোগ; লাইন অপসারণের দাবিতে গ্রামবাসী ইসলামী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখার গ্রাহকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত অসহায় মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে, এমপি মনজুরুল ইসলাম কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

সোনারগাঁয়ে জামায়াতের কুরআন শিক্ষা প্রোগ্রামে হামলার অভিযোগ, আহত ৫

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৩২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সহীহ কুরআন শিক্ষা প্রোগ্রামে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের ৫ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াতের নোয়াগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে ভৌমিকপাড়া জামে মসজিদে সহীহ কুরআন শিক্ষা প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে বহিরাগত কিছু দুর্বৃত্ত উপস্থিত মুসল্লি ও নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ করেছেন আয়োজকরা।

নোয়াগাঁও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মনির হোসাইন বলেন, আমরা মসজিদে সহীহ কুরআন শিক্ষা প্রোগ্রামের আয়োজন করি। কিন্তু কিছু সন্ত্রাসী আমাদের কর্মসূচিতে হামলা চালায় এবং গালিগালাজ করে। এতে আমাদের ৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

প্রোগ্রামে উপস্থিত জামায়াত কর্মী সোহেল অভিযোগ করে বলেন, আমাকে মারধর করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।

তিনি আরও অভিযোগ করেন, ভৌমিকপাড়া এলাকার বিএনপি কর্মী নাছির মোল্লা ও বিএনপি নেতা এসহাকের নেতৃত্বে শামীম মোল্লা ওরফে ইয়াবা শামীম, মোজাম্মেল মোল্লা, শফিকুল মোল্লা এবং রাকিবসহ কয়েকজন হামলায় অংশ নেন।

WhatsApp Image 2026 06 03 at 3.47.37 AM
তবে অভিযোগ অস্বীকার করেছেন নোয়াগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এসহাক।

তিনি বলেন, জামায়াতের লোকজন আমাদের অনুমতি ছাড়া মসজিদে দলীয় প্রোগ্রাম করছিল। তাই আমি গিয়ে তাদের কর্মসূচি না করতে বলি। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, তবে মারধরের অভিযোগ সত্য নয়।”
এ বিষয়ে গোলাম সারোয়ার বলেন, “বিষয়টি সম্পর্কে আমার জানা নেই।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনারগাঁয়ে জামায়াতের কুরআন শিক্ষা প্রোগ্রামে হামলার অভিযোগ, আহত ৫

আপডেট সময় : ১২:৩২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬