ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: অধিকার ও সুরক্ষায় অঙ্গীকার ব্যবসায় প্রতারণা ও অসততায় যেভাবে হালাল উপার্জন হারামে রূপ নেয় আবারও মোশাররফ করিমের সঙ্গে পর্দায় নীলাঞ্জনা নীলা আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: বাল্যবিয়ে রোধে বিশেষ গুরুত্ব ২৫ কোটির বাজেটে ৩৩০ কোটি আয় করে রেকর্ড গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের বাল্যবিবাহ রুখে দিল তানিয়া উৎপাদন খরচ ও দরপতনের চাপে ঈশ্বরদীতে শিম চাষ ৩৬ শতাংশ কমেছে ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড শতাধিক দোকান পুড়ে ছাই

যখন সময় ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যখন সময় ডেস্ক রিপোর্ট:

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।

০৫ জুন শুক্রবার সকাল ৬ টা ৩০ মিনিটে বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিক ভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে বিদ্যুৎতের শর্ট সার্কিট ব্রকার থেকে সূত্রপাত হয়ে ১টি দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়, অল্প সময়ের মধ্যেই আগুন ৪ দিকে ছড়িয়ে পড়ে এবং পুরো বাজারে ছড়িয়ে যায়, আগুনের তীব্রতায় আশে পাশের ১০৬টি দোকান সহ কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও আগুন নেভাতে সহযোগিতা করেন, দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে শতাধিক দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সকাল হওয়ায় অধিকাংশ দোকান বন্ধ ছিল, ফলে দোকানে থাকা মালামাল, নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি তারা, অনেক ব্যবসায়ী তাদের জীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

ফায়ার সার্ভিস ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে,
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন, এ ঘটনায় পুরো ভূরুঙ্গামারী এলাকায় উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড শতাধিক দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ০৬:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬