ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬০ বছরের রেকর্ডে লিটন, কাল বড় বিশ্বরেকর্ডের হাতছানি নিজ দপ্তরে ১২ ঘণ্টা অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ বছরের বিরতি ভেঙে ওটিটি সিরিজে ফিরছেন বিপাশা বসু মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে শামা ওবায়েদ: বাংলাদেশ বসে থাকবে না কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক হিসেবে যোগ দিলেন আনোয়ারুল কবীর অভিমান করে ফের ঘর ছাড়ল সাইদুল, ১১ দিন পর ফিরল মায়ের কাছে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিস্টিয়ানো রোনালদো সিরাজগঞ্জে আখের বাম্পার ফলন, বাজারে নতুন গুড় বিক্রি করে লাভবান কৃষকেরা একা হয়ে যাওয়া মানেই ভয় নয়, নিজের সাম্রাজ্যের পথে যাত্রা: পূজা চেরী নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৫ জন আটক

গাইবান্ধার ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

যখন সময় ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যখন সময় ডেস্ক রিপোর্ট:

গাইবান্ধার জেলা গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রাম থেকে ভারসাম্যহীন আব্দুর রশিদ শেখ (৫২) নামে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আব্দুর রশিদ শেখ ওই গ্রামের মৃত মোজল হক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২ জুন মঙ্গলবার সকালে গ্রামবাসী রামপুরা গ্রামের ১টি গাছের সঙ্গে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ১টি টিম ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার এসআই আক্তারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে, প্রাথমিক ভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাইবান্ধার ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬