ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে মাদক মামলায় দুই জনের ১০ বছরের কারাদণ্ড কালকিনিতে পোষা কুকুরকে পিটিয়ে হত্যা, পুকুরে মিলল মরদেহ জ্বালানি সংকট নিরসনে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন একাদশ শ্রেণিতে ভর্তিযুদ্ধ: মানসম্মত শিক্ষা নিশ্চিতের তাগিদ প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দক্ষ জনবল গড়ার আহ্বান বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট ত্রিশালে ইজারাদারের কর্মীকে লাঠি দিয়ে মারধর করলেন ইউএনও ঝিনাইদহে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ৩২ কেজি ব্যাগ জব্দ ঝিনাইদহে মাছ বিক্রি করে ফেরার পথে আলমসাধু উল্টে প্রাণ গেল যুবকের

আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

হীমেল কুমার মিত্র,স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৮:৩৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ৩০১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হীমেল কুমার মিত্র,স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীতে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটেছে। আজ (২৫ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে জেলা পৌর সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে পদযাত্রার ডাক দেয় বিএনপি। একই সময় একই স্থানে শান্তি সমাবেশ ডাকে জেলা আওয়ামী লীগ।

দুদলের কর্মসূচি চলার সময় বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে যায়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বিএনপির পদযাত্রার মঞ্চ দখল করে বিজয়োল্লাস করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

দুদলের এমন পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে পুলিশ কঠোর অবস্থানে থাকলেও ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কোন পক্ষকে বাধা দিতে দেখা যায়নি।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল শাহ আপেল জানান, আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। কিন্তু কর্মসূচির নামে তারা (বিএনপি) দেশবিরোধী স্লোগান ও প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে। বিশৃঙ্খলার চেষ্টা করলে আমরা বাধা দিয়েছি।

জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজুল হক জানান, তারা (বিএনপি) আমাদের কর্মসূচির সময় দেশবিরোধী স্লোগান ও শেখ হাসিনাকে গালিগালাজ করলে বাধা দেই মাত্র। আর কিছুই না এখানে। তাদের কোনো কিছু ভাঙচুর হয়নি সব আছে সেখানে। আমাদের কর্মসূচি শেষ, চাইলে তারা তাদের অনুষ্ঠান করতে পারে।

বিএনপির সভাপতি আ ক ম আলমগীর সরকারের অভিযোগ, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা-ভাঙচুর চালায়। এ সময় পুলিশ দাঁড়িয়ে ছিল। তারা শুধু বিএনপিকে বাধা দিতে পারে কিন্তু আওয়ামী লীগকে পারে না। এ ঘটনার নিন্দা জানাচ্ছি।

এ বিষয়ে জানতে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় : ০৮:৩৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩