ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, বাধা নেই ভ্রমণে সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২

সীতাকুণ্ডে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

জান্নাতুল ফাহিমা তানহা নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫) নামে ১ ভ্যানচালক নিহত হয়েছেন, এ ঘটনায় কামাল ও হেলাল সহ আরও ৪জন আহত হয়েছেন।

২ মে শনিবার দুপুরে সীতাকুণ্ডে উপজেলার বড় কুমিরা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাজার গেট এলাকার ওই ভাঙ্গারীর দোকানে শ্রমিকরা কাজ করছিলেন, এসময় হঠাৎ ১টি পরিত্যক্ত গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়, বিস্ফোরণের তীব্রতায় দোকানের সামনে থাকা ভ্যানচালক আরমান ঘটনাস্থলেই প্রাণ হারান, এ ঘটনায় আশপাশে থাকা আরও ৪ জন গুরুতর আহত হন, বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান, আহত ৪ জনের মধ্যে ২ জনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোকানে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই এক ভ্যানচালক নিহত হন, প্রাথমিক ভাবে আমাদের ধারণা, সিলিন্ডার লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগে এই বিস্ফোরণ ঘটেছে, তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীতাকুণ্ডে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

আপডেট সময় : ০৯:৫৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬