ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

বিএনপি নেতারা রাজাকারদের বংশধর -মির্জা আজম

মোঃ কবির হোসেন জামালপুরঃ
  • আপডেট সময় : ০৯:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ৪৩৮ বার পড়া হয়েছে

বিএনপি নেতারা রাজাকারদের বংশধর -মির্জা আজম

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বিএনপির নেতৃত্বে যাঁরা আছেন, তাঁরা সবাই রাজাকার ও আলবদরের বংশধর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমীন ঠাকুরগাঁও জেলার পিস কমিটির অন্যতম নেতা ছিলেন। সেই যুদ্ধাপরাধীর ছেলে আজ বিএনপি মহাসচিব। কাজেই আজকে যাঁরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তাঁরা কোনো না কোনোভাবে রাজাকার, আলবদর ও যুদ্ধাপরাধীদের বংশধর।
তিনি বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের স্থানীয় তেঘরিয়া সাহেদ আলী স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে জানিয়ে মির্জা আজম বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। দেশবিরোধী সংগঠন, ১৯৭৫ সালে যারা জাতির পিতাকে হত্যা করেছে, সেই খুনির দল বিএনপি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামে’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন
জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মাদারগঞ্জ পৌর সভার মেয়র মির্জা গোলাম কিবরিয়ার কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার সহ ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি নেতারা রাজাকারদের বংশধর -মির্জা আজম

আপডেট সময় : ০৯:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩