ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়: ৫১টি ফ্লাইট বাতিল ও ৫ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত পুরান ঢাকার মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট রাজনৈতিক আশ্রয়ের আবেদনে বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে দেখছে ইইউ অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:

নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে মদন পৌর সদরের বাড়িভাদেরা রোডে ১টি বাসায় এ ঘটনা ঘটে, ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃত, আরিফুল ইসলামের (৩৫) বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়, তিনি ময়মনসিংহের ১টি বেসরকারি হাসপাতালে কাজ করেন, অন্যদিকে আহত মারুফা আক্তারের বাবার বাড়ি মদন উপজেলায়, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ স্টাফ নার্স।

পুলিশ স্থানীয় একাধিক বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে আরিফুল ও মারুফার বিয়ে হয়, প্রায় ৬ মাস আগে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগ দেন মারুফা, ওই দম্পতি পৌরসভার বাড়িভাদেরা রোডের ওই ভাড়া বাসায় ওঠেন, তাঁদের ৭ বছর বয়সী ১টি কন্যা সন্তান আছে।

কয়েক মাস ধরে আরিফুল ও মারুফার মধ্যে দাম্পত্য কলহ চলছিল, এর জের ধরে আজ সকালে মারুফার হাত ও পায়ের রগ কেটে দেন আরিফুল।

পরে স্থানীয় লোকজন মারুফাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, উন্নত চিকিৎসার জন্য তাঁকে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল থেকে পুলিশের হাতে আটকের আগে আরিফুল সাংবাদিকদের বলেন, মারুফা আমার সঙ্গে সব সময়ই বাজে আচরণ করত দিন দিন আমার ওপর নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছিল, এতে অতিষ্ঠ হয়ে রাগের মাথায় আমি তাঁকে আঘাত করেছি, এটা ঠিক হয়নি।

মারুফা আক্তারের হাত-পায়ের রগ কেটে দেওয়া সহ শরীরে জখমের চিহ্ন আছে বলে জানান মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরুল হুদা খান।

তিনি বলেন, মারুফাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরিফুলকে আটকের তথ্য নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, আরিফুলকে আপাতত থানা হেফাজতে রাখা হয়েছে, ভুক্তভোগী বা পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

আপডেট সময় : ০৪:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬