ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ দপ্তরে ১২ ঘণ্টা অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ বছরের বিরতি ভেঙে ওটিটি সিরিজে ফিরছেন বিপাশা বসু মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে শামা ওবায়েদ: বাংলাদেশ বসে থাকবে না কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক হিসেবে যোগ দিলেন আনোয়ারুল কবীর অভিমান করে ফের ঘর ছাড়ল সাইদুল, ১১ দিন পর ফিরল মায়ের কাছে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিস্টিয়ানো রোনালদো সিরাজগঞ্জে আখের বাম্পার ফলন, বাজারে নতুন গুড় বিক্রি করে লাভবান কৃষকেরা একা হয়ে যাওয়া মানেই ভয় নয়, নিজের সাম্রাজ্যের পথে যাত্রা: পূজা চেরী নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৫ জন আটক কুমিল্লায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে তোলপাড়

রূপগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের রূপগঞ্জ প্রতিনিধি নাজমুল হুদা (৪৬) গত ১৩ মার্চ সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে ভুলতা থেকে গাউছিয়া যাওয়ার পথে কর্ণগোপ রহিম মার্কেট এলাকায় হামলার হুমকির মুখে পড়েন। এ সময় মাস্ক ও হেলমেট পরিহিত অজ্ঞাত ৪ জন সন্ত্রাসী তাকে প্রাণনাশের হুমকি দেয়।

নাজমুল হুদা রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড, বিশেষ করে সন্ত্রাস ও চাঁদাবাজি সংক্রান্ত সংবাদ প্রকাশ করে আসছেন। এসব সংবাদ প্রকাশের জের ধরেই তাকে এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় নাজমুল হুদা বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮৫৩) দায়ের করেছেন।

এই ঘটনাটি জানাজানি হলে রূপগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, পূর্বাচল সাংবাদিক কার্যালয় ও পূর্বাচল প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দোষীরা যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

আপডেট সময় : ১০:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬