ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ ৫৭তম বিশ্ব মান দিবস: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিতে জোর ময়মনসিংহে স্কুলে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল দুর্যোগ মোকাবিলায় তালতলীতে ৬০ স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ ৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ

রাজবাড়ীতে তুলার কারখানায় আগুন ক্ষয়ক্ষতি ৫০কোটি টাকা

মোঃ মনির মন্ডল ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
  • আপডেট সময় : ১০:১৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির মন্ডল
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টির অধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৯ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, বাজারে থাকা একটি তুলা তৈরির মেশিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো পাটবাজার এলাকায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় একের পর এক দোকান পুড়ে যেতে থাকে।

খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় এক ইউনিট দিয়ে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। পরে রাজবাড়ী ও কালুখালী ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে যোগ দেয়। দীর্ঘ সময় ধরে তিন ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনে অন্তত ২৫টির বেশি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে ছিল পাটের দোকান, তুলার দোকান, বিভিন্ন পার্সের দোকান, মুদিখানার গুদামঘর, ধান ও গমের দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের এক সহযোগী জানান, আহত ওই কর্মকর্তা রোজা অবস্থায় আগুন নেভানোর কাজে অংশ নিয়েছিলেন।

ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানার ওসি ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তুলা তৈরির মেশিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে তিনি জানান

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে তুলার কারখানায় আগুন ক্ষয়ক্ষতি ৫০কোটি টাকা

আপডেট সময় : ১০:১৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬