ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাত মাসে দেশে ৩৪১ নারী ও কন্যাশিশু হত্যার শিকার হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকার পুনর্ব্যক্ত করল ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপক হ্রাস: সপ্তাহান্তে মাত্র পাঁচটি জাহাজ মক্কা প্রতিরক্ষা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তান জোটকে ট্রাম্পের সমর্থন শ্যামল, মোজাম্মেল ও রুপাকে ২৪ আগস্ট ট্রাইবুনালে হাজিরের নির্দেশ বিএনপি কি সরকারে মিশে যাচ্ছে? মাঠের চিত্র নিয়ে বাড়ছে প্রশ্ন তারেক রহমানের দ্রুত ভারত সফর প্রয়োজন: দীনেশ ত্রিবেদী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছে সরকার: মাহদী আমিন রাঙামাটিতে সন্তানকে বাঁচিয়ে ডুবে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর

ফতুল্লায় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লায় মৎস্যজীবী দলের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আদনান ইব্রাহীম ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ফতুল্লার মুসলিমনগর এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত আবুল বাশারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পরিবারের সদস্যরা জানান, আদনান ইব্রাহীম কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং মাদকাসক্তির কারণে চিকিৎসা নিয়েছিলেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের এক কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফতুল্লায় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬