ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্সেনাল-চেলসির দাপুটে জয়, হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে যুব উন্নয়নের স্থগিত নিয়োগ পরীক্ষা ফুলবাড়িয়ায় জামায়াতকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কানাইঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার শার্শায় ৩২ পূজামণ্ডপের প্রতিনিধিদের আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা লিটন দিল্লির বিক্ষোভ ও বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক সুর ভারতের আন্দোলনরত তরুণদের পাশে ঢাকা থেকে সংহতি নাহিদের ভারত থেকে ফেরার পথে দুর্গাপুর সীমান্তে আটক ৩ যুবক ফুডপান্ডাকে ৭ দিনের আলটিমেটাম, অর্ডার বন্ধের হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিকদের ডিজাইনার অভিষেকের শারদীয় ‘শারদ অর্পণ’ কালেকশনে মডেল জয়া আহসান

টিউলিপ বাগান পরিদর্শনে ডেনমার্কের রাষ্ট্রদূত

হীমেল কুমার মিত্র,স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৩:৫৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ৪২৮ বার পড়া হয়েছে

টিউলিপ বাগান পরিদর্শনে ডেনমার্কের রাষ্ট্রদূত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হীমেল কুমার মিত্র,স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় টিউলিপ বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডাচ নাগরিক আর্নো হ্যামেলিয়ার্স।

(১৩ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামে তাদেরকে টিউলিপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় ফুল চাষিরা।

এ সময় তারা এ অঞ্চলে টিউলিপ চাষের সঙ্গে সম্পৃক্ত ২০ জন নারী ফুল চাষির সঙ্গে কথা বলেন। টিউলিপ চাষ, ল্যান্ড ও আগামী পরিকল্পনা নিয়েও কথা বলেন। পরে ইএসডিও ও পিকেএসএপের উদ্যোগ, পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান ও ড. আর্নো হ্যামেলিয়ার্স।

ডাচ রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান জানান, বাংলাদেশের মতো জায়গায় এখানে টিউলিপের চাষ হচ্ছে দেখে আমি খুবই আনন্দিত। বিশেষত এ ফুলগুলো শীত প্রধান দেশগুলোতে হয়ে থাকে। সেখানে বাংলাদেশের মতো এক সীমান্ত এলাকায় যারা এ ফুল চাষ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন একতাবদ্ধ থাকে, যাতে তারা এ কাজ আরও ছড়িয়ে দিতে পারেন। ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। বিশেষ করে পিকেএসএফ ও ইএসডিওকে এ ফুল চাষের উদ্যোগ গ্রহণে বিশেষ ধন্যবাদ জানাই।

আর্নো হ্যামেলিয়ার্স আরও জানান, বাংলাদেশের সীমান্ত এলাকা তেঁতুলিয়ার দর্জিপাড়ায় টিউলিপের বাগানে এসে খুব অভিভূত হয়েছি। যেন আমার নিজের দেশের চিত্র দেখতে পাচ্ছি। এখানে এসে খুব ভালো লেগেছে। এ সময় তিনি এখানে টিউলিপ চাষের সঙ্গে সম্পৃক্ত নারী চাষিদের সঙ্গে কথা বলেন ও তাদেরকে একত্রে থেকে কাজ করতে বলেন।

টিউলিপ বাগান পরিদর্শনে
এ সময় উপস্থিত ছিলেন কনসালটেন্ট ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভলপমেন্টের (ইফাদ) দেওয়ান আলমগীর, সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) পিকেএসএফ ড. আকন্দ মো. রফিকুল ইসলাম, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পিকেএসএফ’র ভ্যালুচেইন স্পেশালিস্ট মো. রাফিজুল ইসলাম মন্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাকিবুল হাসান ও তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরীসহ অনেকেই।

উল্লেখ্য, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামে এক লাখ পিচ টিউলিপ ফুলের চারা লাগানো হয়। দু-একর জমিতে ২০ জন স্থানীয় নারী কৃষকের লাগানো চারায় সম্প্রতি ১০ প্রজাতির বাহারি টিউলিপ ফুল ফুটেছে। প্রতিদিন অসংখ্য পর্যটক টিউলিপ বাগান দেখতে ভিড় করছেন দর্জিপাড়া গ্রামে।

স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার আহবানে রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ টিউলিপ বাগান পরিদর্শনে এসেছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিউলিপ বাগান পরিদর্শনে ডেনমার্কের রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৩:৫৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩