ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিচ্ছেদের পর প্রকৃতির সান্নিধ্যে শেহতাজ, ভাইরাল নতুন ছবি বগুড়ায় সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে সাশ্রয়ের মুখ দেখছেন কৃষকরা কক্সবাজারে ৬ শতাধিক হোটেল-মোটেলের মধ্যে অনুমোদন আছে মাত্র ৫০টির আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস কর্মকর্তা আবাসন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইউরোপজুড়ে তীব্র ক্ষোভ, ছড়াচ্ছে বিক্ষোভ দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপি চক্রান্ত করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১ লালমোহনে মা ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ, বিতরণে এতিমখানা মুম্বাইয়ে ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি

জাগো বাহে, তিস্তা বাঁচাই ‘দিল্লি না তিস্তা, তিস্তা তিস্তা: তিস্তার পানির দাবিতে গণপদযাত্রায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৯১ বার পড়া হয়েছে

জাগো বাহে, তিস্তা বাঁচাই ‘দিল্লি না তিস্তা, তিস্তা তিস্তা: তিস্তার পানির দাবিতে গণপদযাত্রায় মানুষের ঢল

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর

আজ (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিস্তা সেতুর লালমনিরহাট পয়েন্ট থেকে কাউনিয়া অভিমুখে তিস্তার পানির ন্যায্য হিস্‌সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা করেছেন তিস্তাপাড়ের মানুষ। দাবি আদায়ের এ পদযাত্রায় অংশ নেন কয়েক হাজার মানুষ।

জাগো বাহে, তিস্তা বাঁচাই’, ‘দিল্লি না তিস্তা, তিস্তা তিস্তা’ স্লোগানে শুরু হওয়া পদযাত্রায় নামে মানুষের ঢল। এতে নেতৃত্ব দেন তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, এ জনপদের মানুষের প্রাণের দাবির এ আন্দোলনে দলমত নির্বিশেষে মানুষ যোগ দিয়েছে। আকাঙ্ক্ষার এ দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জানান তিনি।

এ সময় আন্দোলনকারীরা বলেন, তিস্তায় পানি না থাকায় কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। শুষ্ক মৌসুমে পানির অভাবে নদীপাড়ের মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে। অন্যদিকে বর্ষা মৌসুমে উজানের ঢলে ঘরবাড়ি ফসল জমিয়ে ক্ষেত সব ভেসে নিয়ে যায়।

এই সময় আন্দোলনকারীরা বলেন, তিস্তায় পানি না থাকায় কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। শুষ্ক মৌসুমে পানির অভাবে নদীপাড়ের মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে। অন্যদিকে বর্ষা মৌসুমে উজানের ঢলে ঘরবাড়ি ফসল জমিয়ে ক্ষেত সব ভেসে নিয়ে যায়।

উল্লেখ্য, গতকাল সোমবার থেকে তিস্তা অববাহিকার ১১৫ কিলোমিটারজুড়ে ‘তিস্তার পানির হিস্‌সা ও মহাপরিকল্পনা’ বাস্তবায়নের দাবিতে লাগাতার ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছে এ জনপদের মানুষ। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচি শুরুর দিন বিভিন্ন পয়েন্টে অংশ নেন দলের শীর্ষ নেতারা। সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাগো বাহে, তিস্তা বাঁচাই ‘দিল্লি না তিস্তা, তিস্তা তিস্তা: তিস্তার পানির দাবিতে গণপদযাত্রায় মানুষের ঢল

আপডেট সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫