ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

শেরপুরে কিচেন মার্কেট উদ্বোধন

মো: সৌরভ হোসেনঃ
  • আপডেট সময় : ০৭:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে

শেরপুরে কিচেন মার্কেট উদ্বোধন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনকল্যাণে  কে এম মাহবুবার রহমান হারেজের দাবির বাস্তবায়ন। শেরপুর ও ধুনট উপজেলার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ। তাঁর উত্থাপিত ১১ দফা দাবির মধ্যে একটি বাস্তবায়িত হলো শেরপুর পৌর কিচেন মার্কেট নির্মাণের মাধ্যমে।

শেরপুরে কিচেন মার্কেট উদ্বোধন

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কিচেন মার্কেট উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “সরকার ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। নতুন এ কিচেন মার্কেট স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করবে।”

কে এম মাহবুবার রহমান হারেজ বলেন, “শেরপুর ও ধুনটের মানুষের স্বপ্ন ও প্রত্যাশাকে সামনে রেখে আমি ১১ দফা দাবি নিয়ে কাজ করছি। আজকের এ কিচেন মার্কেট সেই দাবির একটি বড় অর্জন। ইনশাআল্লাহ, ধাপে ধাপে সব দাবিই পূরণ করা হবে।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগে শেরপুর শহরে কাঁচাবাজার ছিল অগোছালো ও অনিরাপদ। নতুন কিচেন মার্কেট চালু হওয়ায় ব্যবসা সহজ হবে এবং ক্রেতারাও আরামদায়ক পরিবেশে বাজার করতে পারবেন।

এলাকাবাসী মনে করছে, এ উদ্যোগ শুধু ব্যবসায়িক সুবিধাই নয়, বরং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে। তারা কে এম মাহবুবার রহমান হারেজের এ জনকল্যাণমূলক পদক্ষেপকে আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে কিচেন মার্কেট উদ্বোধন

আপডেট সময় : ০৭:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫