ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নওগাঁ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়া হবে জুয়েল

মোঃ এমরুল ইসলাম জেলা প্রতিনিধি নরসিংদীঃ
  • আপডেট সময় : ১০:১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৩৮০ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়া হবে জুয়েল

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি নরসিংদীঃ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করা হবে। উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের উদ্যোগে গোতাশিয়া ইউনিয়নের চুলা আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা এবং ওষুধ দেওয়া হয়।

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল জানান, গ্রামের দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা দেওয়ার উদ্দেশ্যেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, আজ প্রায় দেড় হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। আগামীতে এ কার্যক্রম অব্যাহত রাখতে তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন।

চিকিৎসা নিতে আসা স্বর্বলক্ষণা গ্রামের রাহিমা বেগম বলেন, আমি দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছি, কিন্তু অর্থের অভাবে নিয়মিত ডাক্তার দেখাতে পারি না। আজ এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমি সত্যিই উপকৃত হয়েছি। সাধারণ মানুষের জন্য এ ধরনের আয়োজন অনেক উপকারী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক, সেন্টু আজমল ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজিদ, কৃষকদলের আহ্বায়ক আলী আকবর, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাফিউদ্দিন আকন্দ করুন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ মেম্বার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়া হবে জুয়েল

আপডেট সময় : ১০:১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫