ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিলেন ঢাকার ব্যবসায়ী পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর দায়িত্বে থাকবেন বিএনপির নেতাকর্মীরা: রিজভী শিবালয়ে ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস অনিবার্য কারণে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাফরপুর কালান থানা থেকে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল হঠাৎ সংসদীয় দলের সভা ডেকেছেন তারেক রহমান দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শিক্ষক নেতা আজিজী নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

শুভ উদ্বোধন হলো তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৩:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৩০৮ বার পড়া হয়েছে

শুভ উদ্বোধন হলো তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

অবশেষে শুভ উদ্বোধন হলো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’।

আজ (২০ আগষ্ট) বুধবার
সেতুটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সেতুর উদ্বোধনের ফলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার সরাসরি যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হলো। স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য পরিবহন সহজ হবে। পাশাপাশি ছোট ও মাঝারি শিল্পকারখানা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।

স্থানীয়দের মতে, এ সেতু ঘিরে এলাকায় শিক্ষা, কর্মসংস্থান ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পর্যটন খাতেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

অন্যদিকে রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে ভুরুঙ্গামারী স্থলবন্দর হয়ে কুড়িগ্রামের যোগাযোগ দূরত্ব ৪০-৬০ কিলোমিটার পর্যন্ত কমে আসবে। ফলে জাতীয় অর্থনীতিতে এ সেতু গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

৭৩০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ এবং ৯.৬০ মিটার প্রস্থের এই প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতুটির লেন সংখ্যা দুইটি এবং মোট স্প্যান সংখ্যা ৩১টি। সেতুটি নির্মাণে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুভ উদ্বোধন হলো তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু

আপডেট সময় : ০৩:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫