ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে যুব উন্নয়নের স্থগিত নিয়োগ পরীক্ষা ফুলবাড়িয়ায় জামায়াতকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কানাইঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার শার্শায় ৩২ পূজামণ্ডপের প্রতিনিধিদের আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা লিটন দিল্লির বিক্ষোভ ও বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক সুর ভারতের আন্দোলনরত তরুণদের পাশে ঢাকা থেকে সংহতি নাহিদের ভারত থেকে ফেরার পথে দুর্গাপুর সীমান্তে আটক ৩ যুবক ফুডপান্ডাকে ৭ দিনের আলটিমেটাম, অর্ডার বন্ধের হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিকদের ডিজাইনার অভিষেকের শারদীয় ‘শারদ অর্পণ’ কালেকশনে মডেল জয়া আহসান কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের গোডাউন লুট ও দখলের অভিযোগ

বারইয়ারহাট পৌরসভায় রাজনৈতিক পরিচয়ে জমি দখলের পাঁয়তারা

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে

বারইয়ারহাট পৌরসভায় রাজনৈতিক পরিচয়ে জমি দখলের পাঁয়তারা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার:

মাদক ও চাঁদাবাজি মামলার আসামি মুশফিক উদ্দিন গং নতুন করে জমি দখলের চেষ্টার অভিযোগ

চট্টগ্রামের মিরশ্বরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে জমি দখলের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।

স্থানীয়দের অভিযোগ, বিএনপি পরিচয়ে প্রভাব বিস্তারকারী একাধিক মামলার আসামি মুশফিক উদ্দিন গং সম্প্রতি আবারও জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

ভুক্তভোগীর দাবি অনুযায়ী, বারইয়ারহাট থানা মসজিদ কমিটির সভাপতি কুতুব উদ্দিন চৌধুরীর মালিকানাধীন হাসপাতালের পেছনে বরফ কল সংলগ্ন জমি হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে মুশফিক উদ্দিন গণ ও তার সহযোগীরা।

কুতুব উদ্দিন চৌধুরী বলেন—
“এ জমির বৈধ মালিক আমি। দীর্ঘদিন ধরে আমার নামে খাজনা পরিশোধ করে আসছি। কিন্তু সম্প্রতি মুশফিক উদ্দিন গণ ও তার দলবল বিএনপি পরিচয় ব্যবহার করে জমি দখলের চেষ্টা করছে। তারা আমাকে নানা রকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, মুশফিক উদ্দিন গণের বিরুদ্ধে পূর্বে চাঁদাবাজি ও মাদক আইনের একাধিক মামলা রয়েছে। বিশেষ করে, তিনি জোরারগঞ্জ থানার জি.আর. ২৮১/১৮ ইং, সরকার বনাম মুশফিক গং মামলা ও এস.টি. মামলা নম্বর ৬৯৪/২০ ইং, ১ম অতিরিক্ত দায়রা জজ আদালত, চট্টগ্রাম (তারিখ ৭/৮/২৫ সাক্ষীর জন্য) মামলার আসামি। মামলার আসামি হয়েও রাজনৈতিক পরিচয়ের দাপটে তিনি এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করছেন। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হলেও খোলাখুলি প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ—
“একজন মাদক মামলার আসামি যদি এভাবে খোলাখুলি জমি দখলের চেষ্টা চালাতে পারে, তবে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কীভাবে? প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।”

পুলিশ জানায়, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনজীবীরা মনে করছেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মতো অপরাধ চালিয়ে যাচ্ছে। এসব অপরাধ দমনে দ্রুত আইনি পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বারইয়ারহাট পৌরসভায় রাজনৈতিক পরিচয়ে জমি দখলের পাঁয়তারা

আপডেট সময় : ১০:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫