ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা, ৩ নেতাকর্মী গ্রেফতার মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে জিরো টলারেন্স নীতি ও প্রযুক্তির ব্যবহার মহেশপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক ১ আলমডাঙ্গায় ভুয়া সাংবাদিক সেজে চাঁদা দাবি, ১৫ দিনের কারাদণ্ড লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা ও সংবাদ সম্মেলন পারমাণবিক হামলা হলে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের এলএনজি কার্গো নিয়ে বিতর্ক: ১০ বছরের সর্বনিম্নে দেশের গ্যাস সরবরাহ গুরুদাসপুরে ৪৭ লাখ টাকার ড্রেন নির্মাণে গাফিলতি, দুর্ভোগে শতাধিক পরিবার গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

ফেনী সিমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ জন একজনের মরদেহ ভারতে

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ১১:১৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

ফেনী সিমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ জন একজনের মরদেহ ভারতে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পরশুরাম বাঁশপদুয়া এলাকার ইউসুফ মিয়ার ছেলে জাকির হোসেন মিল্লাত ও একই এলাকার গাছি মিয়ার ছেলে মো. লিটন। এদের মধ্যে লিটনের মরদেহ ভারতের বিলোনিয়ার হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মো. আফসার নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয়দের বরাতে বিজিবি জানায়, পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় বিএসএফ তাদেরকে গুলি করে। তবে ভুক্তভোগী পরিবারের দাবি তারা মাছ ধরতে মধ্যরাতে সীমান্তের বাঁশপদুয়া এলাকায় গিয়েছিল।

ফেনী-৪ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিল্লাত, লিটন ও আফসারসহ কয়েকজন বাঁশপদুয়া এলাকায় যায়। এ সময় চোরাচালানী সন্দেহে বিএসএফ তাদের গুলি করে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পর মো. আফসার ও মিল্লাত বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে যায়। আর লিটন ভারত অংশে পড়ে থাকে।

তিনি আরও জানান, পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় মিল্লাত মারা যায়। আর ভারতের বিলোনিয়া হাসপাতালে নেয়ার সময় লিটন মারা যায় বলে জানতে পেরেছি। নিহত লিটনের মরদেহ ভারতে থেকে আনার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনী সিমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ জন একজনের মরদেহ ভারতে

আপডেট সময় : ১১:১৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫