ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, পরে কারাদণ্ড চিংড়ি রপ্তানি বাড়াতে ৬০০ চাষিকে নিয়ে বিশেষ উদ্যোগ তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

জামালপুরে মানবিক বিবেচনায় নিহত দুই শ্রমিক পরিবারকে এককালীন নগদ টাকা অনুদান

মোঃ রাকিব হাসান জামালপুর।
  • আপডেট সময় : ১০:৪২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে

জামালপুরে মানবিক বিবেচনায় নিহত দুই শ্রমিক পরিবারকে এককালীন নগদ টাকা অনুদান

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাকিব হাসান জামালপুর।

জামালপুরে মানবিক বিবেচনায় নিহত দুই শ্রমিক পরিবারকে এককালীন নগদ টাকা অনুদান দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সকালে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের অনুদানের টাকা বিতরণ করা হয়।

৩০ হাজার করে দুই পরিবারকে ৬০ হাজার টাকা যৌথভাবে অনুদান দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন রেজি: নং ঢাক ৮২২ এর অন্তর্গত মাইক্রোবাস ও কার চালক মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন।

পরে নিহত শ্রমিক জাকিউল হাসান সাবু’র ছেলে আদিয়ান হাসান খান উদয় এবং নিহত প্রদীপ পালের স্ত্রী মিরা পালের হাতে অনুদানের নগদ টাকা তুলে দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন বলেন,শ্রমিকদের মৃত্যুর পর শ্রমিক কল্যাণ তহবিল থেকে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করে আসছে শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক সংগঠন। অনুদানের টাকা সামান্য হলেও এতে পরিবারের কিছুটা অভাব পূরণ হবে বলে মনে করি। মানুষের মৃত্যুর ক্ষতি কারো পক্ষে পূরণ করা সম্ভব নয়। তবে তাদের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব।

এ সময় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ মো. আব্দুস সোবহান, যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশীদ, সদস্য মো. ছানোয়ার হোসেন, মো. কামরুল হাসান রতন, মো. আল আমীন, মো. আব্দুল খালেক, মো. আনোয়ার হোসেন শাহীন, মো. নুরুল ইসলাম নুরু, মো. মিজানুর রহমান ধুইলা, মো. ফিরোজ আহাম্মেদ লাল, মো. সুজন শেখ, মাইক্রোবাস ও কার মালিক সমিতির সভাপতি সুজন আহম্মেদ শফিকুল, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জেলা মাইক্রোবাস ও কার চালক শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মন্জু হাসান মুছাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে মানবিক বিবেচনায় নিহত দুই শ্রমিক পরিবারকে এককালীন নগদ টাকা অনুদান

আপডেট সময় : ১০:৪২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫