সংবাদ শিরোনাম :
জার্সি পড়া ক্যাপ্টেন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ৩১৩ বার পড়া হয়েছে

কবি আব্দুছ সালাম সরদার
পরবর্তী প্রজন্ম জানুক,
আমরা এক সময় দেখেছি—
একজন দাঁত কামড়ানো ক্যাপ্টেন,
যিনি জার্সি পরে মাঠে নামতেন,
কিন্তু যুদ্ধ ছিলো শুধু খেলার নয়—
ছিলো ন্যায় আর অন্যায়ের বিরুদ্ধে!
তিনি মাথা নত করেননি,
মিথ্যার রাজত্বে মাথা নিচু করেননি,
ভারতের পায়ে বন্ধুত্বের নামে গোলামি করেননি।
তিনি টাকার পাহাড়ের সামনে দাঁড়িয়ে বলেছিলেন—
“আমি বিক্রি হই না!”
জুলাইয়ের বিপ্লব ছিলো তাঁর রক্তে,
তার প্রতি পদক্ষেপ ছিলো শপথের মতো দৃঢ়।
বেইমানি? সে শব্দ তাঁর অভিধানে নেই!
কারণ তিনি জানতেন,
বিপ্লব মানেই আত্মা দিয়ে লড়ে যাওয়া,
সত্যের পক্ষে, মাটি ও মানুষের পাশে।
Hasnat Abdullah ভাই,
আপনি শুধু একজন নন,
আপনি একটা প্রতীক—
একটা সাহস, একটা প্রতিবাদ,
একটা অটল দৃঢ়তা,
যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে।
আপনাকে স্যালুট জানাই,
কারণ ইতিহাস শুধু বিজয়ীদের নয়,
সত্যবাদীদেরও মনে রাখে!




























