ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স শিক্ষকদের বেতন সংকটে বন্ধ লামার মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জে তিন মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক মানচিত্রে ‘লিটল ইতালি’ বাদ, নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রাশিয়ার জ্বালানি: পুতিন নারায়ণগঞ্জে সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনে ওয়ালটনের সাথে চুক্তি পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার চীনের পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ কেন খাইবার পাখতুনখাওয়ায় থমকে?

আছিয়া হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মহিলাদের মানববন্ধন

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৩৩৩ বার পড়া হয়েছে

আছিয়া হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মহিলাদের মানববন্ধন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা প্রতিনিধি:

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ মার্চ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা মহিলা বিভাগের সেক্রেটারী ও কেন্দ্রীয় শূরা সদস্য গুলশান আরা বলেন, আছিয়া হত্যার মামলার রায় দ্রুত সময়ের মধ্যে দিতে হবে এবং আসামীদের মৃত্যুদণ্ড আইন করতে হবে। সকল ধর্ষককে ফাঁসি দিতে হবে। ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী, ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধে জনগণকে উজ্জীবিত করতে হবে। আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। বিচারের দীর্ঘ সূত্রিতা পরিহার করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ধর্ষণ মামলায় কারাদণ্ডের বিধান বাতিল করে শুধুমাত্র মৃত্যুদণ্ডের (ফাঁসি) বিধান করতে হবে।

তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি করার এবং জামিন বিধান বাতিল করার যে ঘোষণা দিয়েছে আমরা এই ঘোষণার বাস্তবায়ন চাই। শিশু আছিয়াকে শুধু ধর্ষণ করা হয়নি হত্যাও করা হয়েছে।
মানববন্ধনে ‘বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও’, ‘ধর্ষকদের প্রকাশ্য জনসম্মুখে ফাঁসি চাই, দিতে হবে’, ‘ধর্ষণ মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি কর, করতে হবে’, ‘ধর্ষণ মামলায় জামিন বিধান বাতিল কর, করত হবে’, ‘ধর্ষণ মামলায় এক বিধান, এক শাস্তি; ধর্ষককে ফাঁসি চাই, দিতে হবে’— এসব শ্লোগানে সরকারের কাছে জোর দাবি জানান।

এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় শূরা সদস্য জয়নাব পারভীন ও সহকারী সেক্রেটারী জয়নব তাহেরা।

এছাড়াও মানববন্ধনে জামায়াতের বিভিন্ন ওয়ার্ড নারী কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আছিয়া হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মহিলাদের মানববন্ধন

আপডেট সময় : ১১:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫