ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জালিয়াতির অভিযোগে বিপাকে বিল গেটসের মেয়ে ফিবি গেটসের স্টার্টআপ হবিগঞ্জের ৮১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক, চালু উৎপাদন পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান হবিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯০০ ছাড়াল গ্যাস সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী গরুর নাম ‘বাকশাল’ রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোজের আয়োজন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন এলাকা থেকে চারজন আটক গ্যাস সরবরাহ স্বাভাবিক, কর্মচঞ্চল হবিগঞ্জের শিল্পাঞ্চল ডারউইন টেস্টে জয়ের সুবাস বাংলাদেশের, হারের শঙ্কায় অস্ট্রেলিয়া

মনোহরদীতে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
  • আপডেট সময় : ১০:২৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ২৭৯ বার পড়া হয়েছে

মনোহরদীতে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে শনিবার (৬ সেপ্টেম্বর) “গাছ লাগাও – জীবন বাঁচাও” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে অতিথি অভ্যর্থনা, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশিত হয়। স্বাগত বক্তব্য রাখেন রোটারি নারায়ণ চন্দ্র দাস (পিপি, কাকরাইল)। রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম তুলে ধরেন রোটারি মহসিনুল (এফসিএ, প্রেসিডেন্ট, ডাইনামিক)। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন রোটারি শিলা রানী দাস (প্রেসিডেন্ট, কাকরাইল)।

এছাড়া বক্তব্য রাখেন ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব, তাইজ উদ্দিন, মাসুদ সরকার, রূপক মোড়ল, রুহুল আমিন সৈকত, আক্তার হোসেন (প্রধান শিক্ষক, সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়), হারুনুর রশিদ (সভাপতি, সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়), নিরঞ্জন দাস (সিনিয়র শিক্ষক, এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়) ও অন্যান্য স্থানীয় শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এম. এইচ. কবির। সমাপনী বক্তব্যও তিনি প্রদান করেন।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। পরবর্তীতে সাগরদী বাইপাস রোড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ এবং ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন রোটারি মো. আল-আমিন।

রোপণ কার্যক্রমে অংশ নেয় রোটারি ক্লাব অব কাকরাইল ঢাকা ও রোটারি ক্লাব অব ঢাকা ডাইনামিক।

সমন্বয়কারী ক্লাব: রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউন।

সহযোগিতায়: নরেন্দ্রপুর রয়েল ক্লাব, চর আহাম্মদপুর আল ইহসান ফাউন্ডেশন ও বীর আহাম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫