ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জেনে নিন পুরো সূচি আখাউড়ায় মেয়রপ্রার্থী চূড়ান্ত করতে ভোটের আগেই ভোট উৎসব ফলাফল নয়, সেশন ধরে এগোতে চায় বাংলাদেশ: নাজমুল ৩ পাইলটকে আটকে রেখেছে কাতার, রেড ক্রসের হস্তক্ষেপ চায় ইরান ছাগলনাইয়ায় কচুর পাতা কাটা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ ডারউইন টেস্টে জয়ের পথে বাংলাদেশ, বাস্তব সম্ভাবনা দেখছেন মার্ক ওয়াহ মক্কা চুক্তি বনাম ইসরাইল-আমিরাত জোট: মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা সমীকরণ বিচার না হওয়া পর্যন্ত সমঝোতায় যাবে না শিবির-ছাত্রশক্তি মিথ্যা ভান না করে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা: শেখ হাসিনার সামনে কী পথ খোলা?

কুড়িগ্রাম উলিপুরে পারিবারিক কলহের জেরে ৬০ বছর বয়সী বৃদ্ধের আত্মহত্যা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ২২২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম উলিপুরে পারিবারিক কলহের জেরে ৬০ বছর বয়সী বৃদ্ধের আত্মহত্যা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জেরে আয়নাল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি  ঘটেছে ধামশ্রেনী ইউনিয়নের ঠাঁকুরবাড়ি বাজারে পার্শ্ববর্তী এলাকায়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আয়নাল হোসেনের মরদেহ দেখতে পায় তার স্বজনরা। পরে তারা পুলিশকে খবর দেয়। নিহত আয়নাল হোসেন পাইকপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের দ্বিতীয় পুত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে আয়নাল হোসেন ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া থেকে ঠাঁকুরবাড়ি বাজারের পাশে বসতবাড়ি তৈরি করেন। সেখানে তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে  স্ত্রীর সঙ্গে বিরোধ ও অভিমানের জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

এ ঘটনায় উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রাম উলিপুরে পারিবারিক কলহের জেরে ৬০ বছর বয়সী বৃদ্ধের আত্মহত্যা

আপডেট সময় : ০৪:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫