ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ৩৯৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ চালবোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন যাত্রীসহ সিএনজি চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিক্সার আরো দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলার (সবুজ বাংলা এগ্রো প্রোডাক্টস) ফিসারী অফিস গেট এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের বদিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তাঁর স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছেলে সায়মুন হোসেন (৪) ও সিএনজি অটোরিক্সার চালক একই জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পর্বত সেখের ছেলে মো. নাসিম (৩০)।
এই ঘটনায় আহতরা হলেন- শেরপুর উপজেলার ছোনকা গ্রামের আফছার আলীর ছেলে গোলাম হোসেন (৫০) ও রায়গঞ্জ সদর উপজেলার কাওছার আলী (২৩)।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাসেম এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকাগামী একটি চালবোঝাই ট্রাক মহাসড়কের সেরুয়া বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতদের লাশ স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত

আপডেট সময় : ১০:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪