সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক
বাপ্পি আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০২:২১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে

বাপ্পি আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ বুধবার ২৪ এপ্রিল ২৪ সকাল সাড়ে ১১ টায় এস,আই নুরুন্নবী ও এস,আই শুভ পাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন মাছিহাতা ইউপির জগতসার সাকিনস্থ বরগিলা মোড় প্রফেসর খাতুন পুলিশ বক্স এর সামনে থেকে ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ নিরব মিয়া (২২) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




























