ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮ হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষোভে ফুঁসছেন শেফিল্ড কোচ সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী খালি পেটে শিঙাড়া খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে পেশোয়ারে স্কুল ভবন ধসে শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ২১ প্রাথমিক গণিত শিক্ষায় এআই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে ডাচ গবেষকদের গবেষণা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সুশাসন ও স্বচ্ছতার ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী কলাপাড়ায় বাবার পাশে ঘুমানো ১০ মাস বয়সি শিশু নিখোঁজ উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল

ট্রেনের ধাক্কায় স্ত্রী-সন্তানদের সামনেই প্রাণ গেলো রায়হান মিয়ার

বাপ্পি আহমেদ, জেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৩:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে

ট্রেনের ধাক্কায় স্ত্রী-সন্তানদের সামনেই প্রাণ গেলো রায়হান মিয়ার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাপ্পি আহমেদ, জেলা প্রতিনিধি 

ট্রেনের ধাক্কায় স্ত্রী-সন্তানদের সামনেই প্রাণ গেলো রায়হান মিয়ার (৩৫)। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট রেলগেটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রায়হান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে।
তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। এ ঘটনায় ইকরা জাহান ইফতি (৮) নামের তার এক মেয়ে গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রায়হান মিয়া চাকরির সুবাদে পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকতেন। ঈদের ছুটিতে স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন তিনি। রাতে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনে পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছান।

সেখানে পরিবার নিয়ে একটি রেস্টুরেন্টে রাতের খাবার খান। খাওয়াশেষে রিকশায় করে পুনিয়াউটে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে গেট খোলা থাকায় তাদের রিকশা রেল ক্রসিংয়ের দিয়ে পাড় হতে থাকে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘নোয়াখালী মেইল’ ট্রেনটি তাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে রায়হান ও তার এক মেয়ে আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রায়হানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে তার স্ত্রী ও সন্তানরা অক্ষত আছেন। ঘটনার পর রিকশা চালক পালিয়ে যান।

আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন খন্দকার জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। ওই রেল ক্রসিংয়ের গেটম্যানের বিষয়ে রিপোর্ট দেবো। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রেনের ধাক্কায় স্ত্রী-সন্তানদের সামনেই প্রাণ গেলো রায়হান মিয়ার

আপডেট সময় : ০৩:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪