ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে প্রবাসেও যে বাঙালির দুর্গোৎসবের আবেগ অমলিন, তার প্রমাণ মিলল নিউইয়র্কের বিশ্ববিখ্যাত টাইমস স্কোয়ারে। ফাদার ডাফি স্কোয়ারে দুই দিনব্যাপী আয়োজন করা হয়েছিল দ্বিতীয় 'টাইমস স্কোয়ার দুর্গা উৎসব'। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ধর্মীয় আচার, পুজো, বাংলা গান ও নাচের মধ্য দিয়ে উৎসবটি মুখরিত হয়ে ওঠে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে।

'টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন'-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবটি চলে ১০ ও ১১ অক্টোবর পর্যন্ত। এতে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাঙালিদের পাশাপাশি যোগ দেন আন্তর্জাতিক পর্যটকরাও। উৎসবের দ্বিতীয় দিনে দর্শকদের বিশেষ নজর কেড়েছে 'দশ মহাবিদ্যা' নৃত্যনাট্য এবং শিল্পী মেখলা দাশগুপ্ত ও দেয়াশিনী রায়ের সংগীত পরিবেশনা। নতুন প্রজন্মের শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ করেছে।

এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল আমেরিকায় বিগত পাঁচ দশক ধরে বাঙালি সংস্কৃতি ও দুর্গাপুজোর ঐতিহ্য ধরে রাখা ছ’টি ঐতিহ্যবাহী সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান। আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় আন্তর্জাতিক এই মঞ্চে প্রবাসে বাঙালির আবহমান ঐতিহ্য ও উৎসবের আমেজ আবারও ফুটে উঠেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব

আপডেট সময় : ১২:০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬