ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময়ে রাষ্ট্রপতি সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে শ্রীলঙ্কান শ্রমিকের মৃত্যুদণ্ডের রায় বাতিল বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার : চিফ হুইপ ২০৩০ সালে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিলেন মিশরের প্রেসিডেন্ট সিসি বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, শঙ্কা স্থানীয়দের ভোলায় সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান

জাজিরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম ও পোকা পাওয়ার অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) ইউনিয়ন পরিষদে ৮০ জন জেলের মধ্যে চাল বিতরণ কার্যক্রম চলাকালে এই অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসে।

সরেজমিনে দেখা যায়, ওজন মাপার যন্ত্র ব্যবহার করে চাল বিতরণ করা হচ্ছে। তবে অভিযোগ রয়েছে, জনপ্রতি ২৫ কেজি চাল পাওয়ার কথা থাকলেও অনেককে ২৩ থেকে ২৪ কেজি দেওয়া হচ্ছে। এছাড়া বিতরণের জন্য রাখা চালের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন জেলেরা। একাধিক জেলে জানিয়েছেন, চালের মধ্যে পোকা রয়েছে, যা নিম্নমানের ও খাওয়ার অনুপযোগী। সরকারি সহায়তা নিতে এসে প্রত্যাশিত পরিমাণ ও মানের চাল না পাওয়ায় তারা চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

চাল বিতরণে নিয়োজিত কয়েকজন শ্রমিক দাবি করেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসকান্দার আলী ভূঁইয়ার নির্দেশেই চাল কম দেওয়া হচ্ছে। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন চেয়ারম্যান এসকান্দার আলী ভূঁইয়া। তিনি দাবি করেন, “আমার এখানে কোনো অনিয়ম হচ্ছে না। নিয়ম মেনেই চাল বিতরণ করা হচ্ছে।”

বিতরণ কার্যক্রমের সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে চেয়ারম্যান উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “তোমরা বহুত বাইড়া গেছো। একটু কমাইয়া বাইড়ো। আমি এসকান্দার ভূঁইয়া কইলাম, বেশি বাড়াবাড়ি করিও না।”

চাল বিতরণ কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজহারুল ইসলামকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তিনি জানান, কৃষি অফিসে মিটিং থাকায় তিনি চলে এসেছিলেন এবং তার উপস্থিতিতে কোনো অনিয়ম হয়নি। পরে চাল কম দেওয়া হয়ে থাকলে তা তার জানার বাইরে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন। তিনি বলেন, “এমন কিছু হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে ভুক্তভোগী জেলেরা সরকারি সহায়তার চালের পরিমাণ ও গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জাজিরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম ও পোকা পাওয়ার অভিযোগ

আপডেট সময় : ০১:৪০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬