ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

জাজিরায় আদালতের নির্দেশে বিএনপি নেতার দখল করা দোকান সিলগালা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আদালতের নির্দেশনা অনুযায়ী একটি বিতর্কিত দোকান সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুর ৩টায় উপজেলার ডুবিসায়বর বন্দর কাজীর হাটে এই অভিযান চালানো হয়। দোকানটি জোরপূর্বক দখল করার অভিযোগ রয়েছে উপজেলা বিএনপির সহ-সভাপতি সুরুজ মাদবরের বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দা ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, কাজীর হাট ডুবিসায়বর বন্দর এলাকার ব্যবসায়ী সোবহান হাজীর মালিকানাধীন একটি দোকানে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিলেন বিএনপি নেতা সুরুজ মাদবর। সোবহান হাজী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাতের অন্ধকারে দোকানটি জোরপূর্বক দখল করে নেওয়া হয়। এ ঘটনায় সোবহান হাজী বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযুক্ত সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবর চাঁদাবাজি ও জোর দখলের মামলায় গ্রেফতার হন এবং দীর্ঘদিন কারাগারে সাজা ভোগ করেন।

সম্প্রতি কারামুক্ত হওয়ার পর সুরুজ মাদবর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় ওই দোকানটি খুলে ব্যবসা শুরু করেন। বিষয়টি আদালতের নজরে আনা হলে আদালত দোকানটি সিলগালা করার নির্দেশ দেন। সেই আদেশের প্রেক্ষিতে জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোকানটি বন্ধ করে সিলগালা করে দেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সাংবাদিকদের জানান, "কার দোকান বা কিসের দোকান—এটা আমার দেখার বিষয় নয়। মহামান্য আদালত আদেশ দিয়েছেন, আমি কেবল আদালতের সেই আদেশ বাস্তবায়ন করতে এসেছি। আদালতের আইন অমান্য করে কেউ যদি পুনরায় এই দোকান খোলার বা তালা ভাঙার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।" অভিযান চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে জড়ো হওয়া উৎসুক জনতাকে সরিয়ে দেন। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা সুরুজ মাদবরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

জাজিরায় আদালতের নির্দেশে বিএনপি নেতার দখল করা দোকান সিলগালা

আপডেট সময় : ১০:২৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬