ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে কলাবাগানে তরুণীর হাত-পা বাঁধা লাশ, স্বামীসহ গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের প্রভাবে রাজধানীর বাজারে চালের দাম বৃদ্ধি ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্রীয় কমিটি রায়গঞ্জে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু অসহায় মেয়েদের বিয়ে দেওয়া যার শখ, সম্পন্ন করলেন ১১৩তম আয়োজন হাসপাতালে জামায়াত নেতা মুজিবুর রহমানকে দেখতে গেলেন গোলাম পরওয়ার ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনা শুরুর আশা ত্রাণমন্ত্রীর আশুলিয়ায় ৫ ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতার আয়োজন রোনালদোর সঙ্গে দ্বন্দ্ব: শাস্তির মুখে পড়তে পারেন পর্তুগাল কোচ জেসুস

ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ২৯ বছর বয়সী মো. মেহেদী হাসান জিহাদ এবং বোরহানউদ্দিন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ৩০ বছর বয়সী মো. সুমন পঞ্চায়েত।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬