সংবাদ শিরোনাম :
লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভুডভুডি উল্টে ৮ নারী পোশাক শ্রমিক আহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ২৯০ বার পড়া হয়েছে

স্বাধীন আলম হোসেন লালপুর নাটোর প্রতিনিধি
লালপুরে ঈশ্বরদী ইপিজেড গামী ভুটভুটি উল্টে ৮ নারী শ্রমিক আহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার শ্রীরামগাড়ি দক্ষিণপাড়া আমজাদের রাইস মিল সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তবে আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, অতিরিক্ত যাত্রী বোঝাই ভুটভুটি নারী শ্রমিকদের নিয়ে ঈশ্বরদী ইপিজেড যাচ্ছিলো। সকাল সাড়ে ৭ টায় শ্রীরামগাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে নারকেল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।



























