ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হুথিদের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণ-পশ্চিমের শহর খামিস মুশাইতের একটি বিমান ঘাঁটিতেও তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এদিকে, আল জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করেও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা।

এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্র দুটির একটি বদর সেন্টারে সৌদি নেতৃত্বাধীন জোটের একটি ইউনিটের ওপর আঘাত হেনেছে। তবে এই ঘটনার বিষয়েও কোনো আনুষ্ঠানিক বা নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছিল।

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১১: ৪৫আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১১: ৪৭

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

আপডেট সময় : ১১:৪৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬