ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষার লক্ষ্যে দ্রুত সংস্কার বাস্তবায়নের ওপর জোর দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, টানা তিন বছর ধরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ হয়ে পড়েছে। একইসঙ্গে উচ্চ মূল্যস্ফীতি, দারিদ্র্যের হার বৃদ্ধি, দুর্বল ব্যাংক খাত, রাজস্ব সংগ্রহের ঘাটতি এবং বেসরকারি বিনিয়োগের মন্দার মতো নানামুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশের অর্থনীতি।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের ফলে উদ্ভূত বৈশ্বিক অনিশ্চয়তা বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি বিবেচনায় ২০২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৩.৯ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে এই সংকট কাটিয়ে ওঠার পথও বাতলে দিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের নির্বাচনের পরবর্তী সময়ে টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হলে এবং দ্রুত কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের অর্থনীতি পুনরায় শক্তিশালী পুনরুদ্ধারের ধারায় ফিরে আসতে সক্ষম হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের

আপডেট সময় : ০১:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬