ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীর বিকাশে বিদ্যালয় ও পরিবারের অংশীদারিত্ব কেন জরুরি সীতাকুণ্ডে জাহাজের ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, মামলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারী টালিউডে দেবের চেয়ে পিছিয়ে জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিং সঠিক পরিকল্পনা না থাকলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হবে: বিদ্যুৎমন্ত্রী রাজধানীতে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে দুটি পৃথক প্রদর্শনী যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বললেন নেতানিয়াহু মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত জামায়াত সমাজ নষ্ট করছে, মন্তব্য মাদারীপুর-৩ আসনের এমপির

নড়াইলে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৬ বার পড়া হয়েছে

নড়াইলে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেফতার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ
গ্রেফতার তিনজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ লালন শেখ (৩৮) ও কামরুল শেখ (২৮) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ লালন শেখ (৩৮) নড়াইল জেলার কালিয়া থানার বিনদারচর গ্রামের সাহেব আলী শেখের ছেলে এবং কামরুল শেখ (২৮) একই থানার চাঁদপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ আহমেদ শেখের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নড়াইল জেলার সদর থানাধীন পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ড হাটবাড়িয়া গ্রামস্থ অপু ভদ্রের দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ লালন শেখ (৩৮) ও কামরুল শেখ (২৮)কে গ্রেফতার করে। এ সময় আসামীদের নিকট থেকে মাদকদ্রব্য পঞ্চান্ন পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে
নড়াইলে পাঁচশত গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ হাসিব মোল্যা (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ হাসিব মোল্যা (২৪) নড়াইল জেলার সদর থানাধীন মধুরগাতি গ্রামের মোঃ ইখলাস মোল্যর ছেলে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)’ নড়াইল জেলার সদর থানাধীন ৮ নম্বর কলোড়া সাকিনস্থ গোবরা মিত্র মহাবিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ হাসিব মোল্যা (২৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পাঁচশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেফতার

আপডেট সময় : ০২:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪