ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদপুরে ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, পলাতক কারবারি ফ্রান্সে নজিরবিহীন ছাত্রবিক্ষোভ, অবরুদ্ধ দুই হাজার স্কুল এবারের দুর্গাপূজা বর্তমান সরকারের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার বরিশাল আদালত ভবন থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু অপ্রয়োজনীয় জিনিস দিয়ে অন্যের মুখে হাসি ফোটানোর মানবিক উদ্যোগ নিয়োগপত্র পেয়েও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেননি ৯১৮ জন শিশু একাডেমির অনুষ্ঠানে ‘জাইমা’ পরিচয়ে চমকে গেলেন প্রধানমন্ত্রী নজিরবিহীন ছাত্রবিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৫ সহস্রাধিক শিশুদের নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির কৃত্রিম সংকটে এলপিজির মূল্যবৃদ্ধি: তীব্র মূল্যস্ফীতিতে দিশেহারা সাধারণ মানুষ

কেরানীগঞ্জ দক্ষিণে যানজট নিরসনে মাঠে নামলেন পুলিশ সুপার শামীমা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার কেরানীগঞ্জ দক্ষিণ এলাকার যানজট পরিস্থিতি ও সড়কে শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে দেখতে মাঠে নেমেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। রবিবার ৪ অক্টোবর ২০২৬ তারিখে তিনি কদমতলী বাস টার্মিনালসহ এই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রাফিক পয়েন্ট পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি যানবাহন চলাচলের সার্বিক পরিস্থিতি, জনদুর্ভোগের কারণ এবং যানজট নিরসনে মাঠপর্যায়ে অনুসন্ধান চালান।

পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় জনসাধারণ, পথচারী এবং পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাঁদের কাছ থেকে যানজট নিরসনে চলমান কার্যক্রম সম্পর্কে মতামত ও পরামর্শ গ্রহণ করেন। স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা জেলা পুলিশের উদ্যোগে অবৈধ হকার উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার ফলে পথচারীদের চলাচল আগের চেয়ে সহজ হয়েছে এবং সড়কে যানবাহন চলাচলে কিছুটা শৃঙ্খলা ফিরেছে। এসব উদ্যোগের জন্য স্থানীয়রা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই ঢাকা জেলা পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি বলেন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ কমাতে গৃহীত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া একটি নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা গড়ে তুলতে স্থানীয় জনগণ ও পরিবহন সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন তিনি।

পরিদর্শনকালে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) তরিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুবাস চন্দ্র সাহা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কেরানীগঞ্জ দক্ষিণে যানজট নিরসনে মাঠে নামলেন পুলিশ সুপার শামীমা

আপডেট সময় : ০৯:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬