ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে যুবদল নেতার নেতৃত্বে চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাঙচুর টঙ্গীতে রান্নার সময় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপে আগ্রহী বাংলাদেশ বরগুনায় বিশ্ব দৃষ্টি দিবস পালন: বিনামূল্যে চিকিৎসা পেলেন শতাধিক মানুষ ইসরাইলের নির্বাচন ঘিরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বাড়ার শঙ্কা পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী ১৪ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ সিলেটের কৃষিপণ্য সরাসরি বিদেশে পাঠাতে ৩৮০ কোটি টাকার প্রকল্প টেক্সাসে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বিক্ষোভকারীদের হট্টগোল ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সাড়ে ৮ ফুটের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’

ভোলায় মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা কোস্টগার্ড বেইসের একটি দল মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রুবেল (২৭), রিপন (২৫), নোমান মিয়া (২২), ইয়ামিন (১৬), মো. আব্বাস (৩৮), পরশ মনি হাওলাদার, সুমন হাওলাদার ও মো. খলিলকে আটক করা হয়।

পরবর্তীতে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে আটক আটজনের মধ্যে ইয়ামিন (১৬) অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি সাতজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া জব্দকৃত চারটি ড্রেজার ও একটি বাল্কহেডের মালিকদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং জব্দ করা সরঞ্জামগুলোর বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙনসহ নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। নদী ও নদীতীরবর্তী মানুষের সম্পদ রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভোলায় মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮

আপডেট সময় : ০৭:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬