ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাজারে বিক্রি হওয়া সব সয়াবিন তেল বিশুদ্ধ: শিল্পমন্ত্রী রিয়াদে মিসাইল আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল ধানমন্ডিতে মারধরের ঘটনায় খালিদ হাসানের ১৫ দিনের কারাদণ্ড চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস শিক্ষা, জনপ্রশাসনসহ তিন সচিব পেলেন সিনিয়র সচিব পদমর্যাদা মাদারগঞ্জে শসার বাম্পার ফলন, ২ হাজার টন উৎপাদনের সম্ভাবনা: কৃষকের মুখে হাসি মাদারগঞ্জে শসার বাম্পার ফলন, ২ হাজার টন উৎপাদনের সম্ভাবনা সৌদিতে হামলার প্রভাবে ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী

বাংলামোটরে আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত, বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক ৪

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বাংলামোটরে চাঁদাবাজির জেরে মো. সোহান (৩৫) নামের এক ওষুধ ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রূপায়ণ টাওয়ারের উত্তর পাশের একটি গলিতে এই হামলার ঘটনা ঘটে। আহত সোহানকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহমেদ সায়মন তার কয়েকজন সহযোগীকে নিয়ে সোহানের পথরোধ করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে সায়মন পিস্তলের বাঁট দিয়ে সোহানের মাথায় আঘাত করেন, এতে তার মাথা ফেটে রক্তাক্ত হয়। এরপর সায়মন দুটি ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সোহান অভিযোগ করেছেন, তাকে আঘাত করার পাশাপাশি সেখানে ফাঁকা গুলি চালানো হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা সায়মনকে তার ভাড়া বাসার সামনে অবরুদ্ধ করে ফেলেন। এ সময় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ক্ষুব্ধ জনতা সায়মনের বিরুদ্ধে স্লোগান দেন। স্থানীয়দের অভিযোগ, সায়মন দীর্ঘ দিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার ও মারামারির সঙ্গে জড়িত, যে কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও বাসিন্দাদের এমন অভিযোগ করতে দেখা গেছে। ঘটনার পর বাংলামোটর থেকে মগবাজারগামী সড়কের পাশে একটি মোটরসাইকেল ভাঙচুরের পর আগুন দেওয়া হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, রাত সোয়া ১২টার দিকে পুলিশের সোয়াট টিমের সহায়তায় সায়মনসহ চারজনকে উদ্ধার করে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সায়মনের এক ভাইও রয়েছেন। প্রাথমিকভাবে কী ঘটেছিল তা জানার চেষ্টা চলছে এবং তাদের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়ের হলে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

বাংলামোটরে আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত, বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক ৪

আপডেট সময় : ০২:১৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬