ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণের ভারে জর্জরিত খুলনার সুপার জুট মিল ও সুপারেক্স লেদার নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে ৫ দিনের অভিযানে আটক প্রায় ৫০০ ১৫ বছরের চুক্তিতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পেল ডিপি ওয়ার্ল্ড বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ চারজন আটক ফোনে ‘নামতেছি’ বলে নিখোঁজ কাজল, স্বামীও আত্মগোপনে জন্মদিনে শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী হিমি সব নাগরিককে সমান সুযোগ দিতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী সিইসির পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, রাষ্ট্রপতির মুখোমুখি বিরোধীরা বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে আটকে গেলেন মাহদী হাসান ব্রাহ্মণবাড়িয়া ডাকঘরে সৌদি আরবের পার্সেল থেকে ১০ কেজি মালামাল উধাও

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউস সিলগালা করল ডিএনসি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশানে অবস্থিত টস বন্ড প্রাইভেট লিমিটেড নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এই প্রতিষ্ঠানটি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন বলে জানা গেছে। বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ অননুমোদিত গুদামে মজুত রাখার অভিযোগে এই অভিযান চালানো হয়।

ডিএনসির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির নেতৃত্বে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সমন্বয়ে একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতিষ্ঠানের রেজিস্ট্রার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে সংরক্ষিত পণ্যের তথ্যের মধ্যে বড় ধরনের অসংগতি পাওয়া যায়।

ডিএনসির তথ্যমতে, সফটওয়্যারে পণ্যগুলো প্রতিষ্ঠান থেকে ছাড় হয়েছে দেখানো হলেও সরেজমিনে ওয়্যারহাউসে ১৪৪ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি এবং ৬ বোতল নেমিরফ বা ভদকা পাওয়া গেছে। এছাড়া গত ৩ সেপ্টেম্বর সফটওয়্যার সিস্টেমে ২ হাজার ২৫০ কার্টন হিনকিন বিয়ার ইন-বাউন্ড হিসেবে অন্তর্ভুক্ত দেখানো হলেও যৌথ অভিযানে ওই পণ্যগুলো গুদামে খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, চারতলা বিশিষ্ট এই প্রতিষ্ঠানের দুটি তলার ক্ষেত্রে কাস্টমসের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রও পাওয়া যায়নি।

অভিযানের বিষয়ে ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফ জানান, এটি মাদকবিরোধী অভিযানের অংশ ছিল। অনিয়ম ও অসংগতি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ওয়্যারহাউসটি সিলগালা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউস সিলগালা করল ডিএনসি

আপডেট সময় : ১২:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬